অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকসিনের ফলে কি রক্ত জমাট বাঁধতে পারে? কী বলছে WHO

Odd বাংলা ডেস্ক: অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকসিনের ফলে কি রক্ত জমাট বাঁধতে পারে? এনিয়ে সম্প্রতি তৈরি হয়ছে জোর বিতর্ক।অক্সফোর্ড-নির্মিত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বর্তমানে বিতর্কে জড়িয়েছে এবং অনেক ইউরোপীয় দেশ এটি ব্যবহার করা বন্ধ করে দিয়েছে।এই দেশগুলির মতে, কিছু নাগরিক যাঁরা অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়েছেন, তাঁদের দেহে রক্ত জমাট বেঁধে গিয়েছে।

ডেনমার্ক, নরওয়ে এবং আইসল্যান্ডের মতো অনেক ইউরোপীয় দেশে এই ঘটনার পর, অবিলম্বে টিকাকরণ স্থগিত রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে দিয়েছে যে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনেশন বন্ধ করার কোনও কারণ নেই, পাশপাশি তাঁরা এমন দাবি অস্বীকারও করেছে যে এটি রক্ত জমাট বাঁধার কারণ।

এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে,ভ্যাকসিন সেফটি ডেটা পালমোনারি এম্বোলিজম বা গভীর শিরা থ্রোম্বোসিসের ঝুঁকি বাড়ার কোনও প্রমাণ খুঁজে পায়নি।ইউরোপীয় মেডিসিন এজেন্সি অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবহারকেও সমর্থন করেছে।সংস্থাটি জানিয়েছে, ভ্যাকসিনের সুবিধাগুলি এর ঝুঁকিকে ছাড়িয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.