ভোটগ্রহণ পর্বে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র VVPAT, রইল এ সম্পর্কে কিছু তথ্য
Odd বাংলা ডেস্ক: ভোটার ভেরিফায়েবল পেপাল অডিট ট্রেইল বা ভিভিপ্যাট হ'ল ব্যালটবিহিন ভোটিং সিস্টেম ব্যবহার করে ভোটারদের প্রতিক্রিয়া জানানোর একটি পদ্ধতি। এটি ইভিএমের সঙ্গে যুক্ত থাকে, যা প্রার্থীর ক্রমিক নম্বর, নাম এবং প্রতীক দেখিয়ে একটি স্লিপ উৎপন্ন করে এবং ভোটারের ভোটটি যাচাই করে।
ভিভিপ্যাট-এ একটি প্রিন্টার এবং একটি ভিভিপ্যাট স্টেটাস ডিসপ্লে ইউনিট (ভিএসডিইউ) নিয়ে গঠিত। এই ভিভিপ্যাট স্লিপটি শুধুমাত্র ৭ সেকেন্ডের জন্য প্রদর্শিত হয়।ভিভিপ্যাট প্রথম মোতায়েন করা হয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে নাগাল্যান্ডের টুয়েনসং জেলার নোকসেন বিধানসভা উপনির্বাচনে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে, ভিভিপ্যাটগুলি মাত্র ৪টি আসনে ব্যবহৃত হয়েছিল। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, ভিভিপ্যাট ইউনিটগুলি ভারতের সমস্ত নির্বাচনকেন্দ্র জুড়ে ব্যবহৃত হয়েছিল।





Post a Comment