টুথপেস্টের আরও কিছু ব্যবহার
Odd বাংলা ডেস্ক: সাধারণত দাঁত পরিষ্কারের উদ্দেশ্যেই টুথপেস্ট ব্যবহার করা হয়। এটি মুখ ও দাঁতের জীবাণু ধ্বংস করতে সক্ষম। তবে দাঁত পরিষ্কার করা ছাড়াও টুথপেস্টের রয়েছে আরও কিছু আশ্চর্য ব্যবহার!
টুথপেস্ট গৃহস্থালি অনেক কাজকে সহজ করে দেয়। চলুন এবার জেনে নেয়া যাক টুথপেস্টের কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে-
>> টুথপেস্টর সাহায্যে জুতা পরিষ্কার করা যায়।
>> ইস্ত্রিতে কালচে দাগ পড়লে কাপড়ে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন।
>> রান্নাঘরের সিঙ্ক বা বাথরুমের কল ঝকঝকে করতে চাইলে মাঝে মাঝে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন।
>> কাঠ থেকে পার্মানেন্ট মার্কারের দাগ তুলতে কাজে লাগাতে পারেন টুথপেস্ট।
>> চুলে চুইংগাম লাগলে সেখানে কিছুটা টুথপেস্ট লাগিয়ে দিন। খানিকক্ষণ পর উঠে যাবে চুইংগাম।
>> গাড়ির হেডলাইট পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট।
>> কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন।
>> রূপার গয়না পরিষ্কার করতে পুরনো টুথব্রাশে খানিকটা পেস্ট লাগিয়ে ঘষে নিন।
>> পোশাকে কলমের কালির দাগ লাগলে টুথপেস্ট ঘষে রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
>> কাঠের আসবাবে জলের সাদাটে দাগ পড়েছে? দাগ ওঠাতে সাহায্য নিন টুথপেস্টের।





Post a Comment