বিশ্বজোড়া খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি, হতে পারে লকডাউন

Odd বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ২৮২ জন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। সারাবিশ্বে করোনায় মারা গেছে ২৮ লাখ ১৫ হাজার ৮৯৬ জন। সুস্থ হয়ে উঠেছে ১০ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৫৩৪ জন।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ১০ লাখ ৯৭ হাজার ১৫৪। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার ১৩৮ জনের।দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮। এর মধ্যে তিন লাখ ১৭ হাজার ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৮৭। এর মধ্যে এক লাখ ৬২ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ফ্রান্স,রাশিয়া,যুক্তরাজ্য, ইতালি, তুরষ্ক,স্পেন,জার্মানী সহ আরো অনেক দেশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। তারপর গেলো বছরের ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করেছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এরইমধ্যে অনেক দেশে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচী।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.