বাংলাদেশে ভয়াবহ মোদীবিরোধী আন্দোলন, নামানো হল সেনা
Odd বাংলা ডেস্ক: বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল বাংলাদেশে। মোদী-বিরোধী প্রদর্শন করার সময় পুলিশর গুলিতে প্রাণ হারাল চার বিক্ষোভকারী। এরপর, ঢাকা ও চট্টগ্রামে বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। মৃত্যুর প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ এবং রবিবার বনধের ঘোষণা কয়েছে বিক্ষোভকারী সংগঠন। অবশেষে শনিবার নামাতে হলে বর্ডার সুরক্ষা বাহিনীকে।
বাংলাদেশ পুলিশ সূত্রে দাবি, হাটহাজারিতে মোদির-বিরোধী বিক্ষোভ প্রদর্শন করছিল একটি কট্টরপন্থী গোষ্ঠী। ক্রমে তা ভয়াবহ আকার ধারণ করে। চারজনের দেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আনা হয়। পুলিশ জানিয়েছে, চারজনের মৃত্যুই গুলিতে হয়েছে। আরও বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
হাটহাজারি শহরে আচমকা হাজার দেড়েক বিক্ষোভকারী মোদি-বিরোধী স্লোগান দিতে দিতে থানা ঘেরাও করে। সুত্রের দাবি, আচমকা থানা ঘিরে এমন প্রদর্শনে হতচকিত হয়ে যায় পুলিশ। অভিযোগ, থানায় ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে হয়।





Post a Comment