আগামী দিনে এই গ্রহাণু কি ধেয়ে আসবে পৃথিবীর দিকে? কী বলছে নাসা


Odd বাংলা ডেস্ক: আগামী ১০০ বছরের মধ্যে গ্রহাণু অ্যাপোফিস-এর ধাক্কা থেকে পৃথিবী নিরাপদ বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর আগে নাসার গবেষকরা বলছিলেন, অ্যাপোফিস নামে ওই গ্রহাণু পৃথিবীকে ধাক্কা মারতে পারে। তবে সেই আশঙ্কা পররবর্তী ১০০ বছরের মধ্যে নেই বলে জানিয়েছে তারা।

জানা গিয়েছে, ২০০৪ সালে গ্রহাণুটি আবিষ্কার হয়। আবিষ্কারের পর পৃথিবীর জন্য মারাত্মক বিপজ্জনক হিসেবে গ্রহাণুটিকে বিবেচনা করেছিল নাসা। নাসার পূর্বাভাস ছিল, ২০১৯ সালে পৃথিবীকে ধাক্কা দেওয়ার মতো কাছাকাছি অবস্থানে চলে আসবে গ্রহাণুটি। পরে নাসা জানায়, ২০৩৬ সালে এ ধরনের ঘটনা ঘটতে পারে। পরে সেটিও নাকচ করে দেয় নাসা।

পরে আবার জানানো হয়, ২০৬৮ সালে গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার মতো ঝুঁকি রয়েছে। আরও বিশ্লেষণের পর এবার নাসার গবেষকরা বলছেন, আগামী ১০০ বছরের মধ্যে গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.