চলতে শুরু করল সুয়েজ খালে আটকে পড়া সুবিশাল জাহাজ
Odd বাংলা ডেস্ক: মিশরের সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়া জাহাজটি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।এভার গিভেন নামে বিশাল জাহাজটি খালের খোলা জায়গার পাড়ের দিকে নেওয়া হয়েছে। ৪০০ মিটার দীর্ঘ 'এভার গিভেন' জাহাজটি তীব্র বাতাসের কারণে আড়াআড়িভাবে আটকে পড়ে জাহাজটি। এর কারণে, ৪৫০টি ছোট জাহাজ আটকে গিয়েছিল এবং যার ফলে ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিদিনের ব্যবসায়ের ক্ষয়ক্ষতি হয় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার।
ছয় দিনেও সরানো সম্ভব না হওয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত নদীপথটির দুই প্রান্তে জাহাজের জট তৈরি হয়। জানা যায়, ২৭ মার্চ, শনিবার ভরা জোয়ারেও এমভি এভার গিভেন জাহাজটি সরানোর চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে রবিবার সরানো সম্ভব হয়। লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করা বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্যপথ বন্ধ করে আড়াআড়ি আটকে ছিল জাহাজটি।
অনেক চেষ্টা করার পরে সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৪টেয় জাহাজটি আবার ভাসতে শুরু করে। জাহাজের পুরো নিয়ন্ত্রণ অর্জনের জন্য এখন কাজ চলছে।খননকারীরা খালের তীরে গভীর ২৭ হাজার ঘনমিটার বালি সরিয়ে দেওয়ার পরে উদ্ধার প্রচেষ্টার অগ্রগতি ঘটে।
সুয়েজ খাল মিশরের একটি কৃত্রিম খাল, যা ১৯৩.৩ কিমি দীর্ঘ। এই খালটি ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে।এই খালের কারণে দূরত্বটি ৭০০০কিমি থেকে ১৯৩.৩ কিলোমিটারে কমে গিয়েছিল।





Post a Comment