আগামী ৩ সপ্তাহেই রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত ছোঁবে ৩ হাজার!
Odd বাংলা ডেস্ক: গত দু'সপ্তাহের বেশি সময় ধরে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যাটা ২০০-র ঘরে ঘোরাফেরা করছিল। তার পর কিছুটা বেড়ে দাঁড়িয়েছিল ৩০০-র ঘরে। গত সোমবার, ২২ মার্চ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৬৮। কিন্তু ঠিক এক সপ্তাহ শেষে, রবিবার (২৯ মার্চ) দেখা গেল, ২৪ ঘণ্টায় রাজ্যে ৮২৭ জন কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছেন। দু'-চার দিনের মধ্যেই সংখ্যাটা হাজার ছাড়াবে বলে আশঙ্কা স্বাস্থ্যকর্তাদের।
গত বছর প্রথম ঢেউয়ের সময়ে, জুলাইয়ের প্রথম সপ্তাহেও এমনই ৮০০-৮৫০ জন দৈনিক আক্রান্ত চিহ্নিত হতেন। আনলক পর্বের হরেক বিধিনিষেধ সত্ত্বেও তখন দেখা গিয়েছিল, তিন সপ্তাহের মাথায়, অর্থাৎ জুলাইয়ের শেষে সংখ্যাটা প্রায় তিন গুণ হয়ে গিয়েছিল সে বার। গত ৭ জুলাই ৮৫০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল ২৪ ঘণ্টায়। এর ঠিক ২১ দিন পরে ২৮ জুলাই দৈনিক আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছিল ২,১৩৪ জনে। অনেকের মনেই প্রশ্ন, এ বারও কি তা-ই হবে? বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, না, এ বারের ঢেউ হবে আরও খারাপ।





Post a Comment