দিল্লির বৈঠকে চললেন মুকুল-দিলীপ, আজই প্রকাশিত হতে পারে প্রার্থী তালিকা


Odd বাংলা ডেস্ক: প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি গেলেন বিজেপি নেতারা। বুধবার রাতে দমদম বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে যাত্রা করেন তাঁরা। দলে রয়েছেন, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, কৈলাস বিজয়বর্গীয় ও শিবপ্রকাশ। গত শুক্রবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হলেও এখনো প্রার্থীতালিকা প্রকাশ করেনি কোনও প্রধান রাজনৈতিক দল। সূত্রের খবর শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। সম্ভবত সেদিনই প্রার্থীতালিকা ঘোষণা করবে বিজেপিও। তবে প্রথম ২ দফার। 
প্রথম ২ দফার ৬০ আসন নিয়ে বৃহস্পতিবার বিজেপির পার্লামেন্টারি বোর্ডের প্রার্থীদের নাম চূড়ান্ত করবে। সূত্রের খবর, ৬০টি আসনে প্রার্থীপদের জন্য ৩০০টি নাম নিয়ে আলোচনা করবেন তাঁরা। বৈঠক শেষের পর যে কেনও মুহূর্তে প্রকাশিত হতে পারে বিজেপির প্রার্থীতালিকা। বিজেপি নেতারা জানিয়েছেন, নীতি-আদর্শের থেকে বেশি জেতার সম্ভাবনা রয়েছে এমন প্রার্থীকেই টিকিট দেবে দল। প্রথম ২ দফার প্রার্থীতালিকা একসঙ্গে ঘোষিত হলে অবশ্যই নজর থাকবে নন্দীগ্রাম আসনের দিকে। সেখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মমতা বন্দ্যোরাধ্যায়ের সামনে শুভেন্দু অধিকারী দাঁড়ান কি না তা নিয়ে কৌতুহল রয়েছে জনমানসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.