করোনা ভ্যাকসিন নিলেন রাষ্ট্রপতি

Odd বাংলা ডেস্ক: বুধবার দিল্লির আর্মি হাসপাতাল থেকে করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। এদিন তিনি আর্মি আর-আর হাসপাতালে তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। টিকা নিয়ে হাসপাতালের চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘দেশের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমাদের টিকাকরণ চলছে। প্রত্যকে এগিয়ে এসে করোনা টিকা গ্রহণ করুন।‘ জানা গিয়েছে, চলতি সপ্তাহে আরও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্য প্রবীণ রাজনীতিবিদরা টিকা নেবেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ১৫ হাজার সংক্রমিত। এই সংখ্যা ধরে দেশে মোট সংক্রমিত ১,১১,৩৯, ৫১৬ জন। পাশাপাশি ২৪ ঘণ্টায় মৃত ৯৮ জন। মোট মৃত ১,৫৭, ৩৪৬ জন। দেশব্যাপী সক্রিয় রোগীর সংখ্যা ১,৭০, ১২৬।

টিকাকরণ কেন্দ্র হিসেবে এবার থেকে বেসরকারি হাসপাতালগুলোকে ব্যবহার করুক সবক’টি রাজ্য। এমন নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে রাজ্যের স্বাস্থ্য দফতরে পাঠানো হল। পয়লা মার্চ থেকে দেশব্যাপী শুরু হয়েছে দ্বিতীয় দফার গণটিকাকরণ কর্মসূচি। ষাটোর্ধ্ব ব্যক্তিরা এই দফায় টিকা পাবেন। পাশাপাশি টিকা পাবেন কোমর্বিডিটি আছে, ৪৫ বছরের ঊর্ধ্বে এমন নাগরিকরা। তাই এই দফায় টিকাকরণে গতি আনতে বেসরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো ব্যবহারের পরামর্শ দিয়েছে মন্ত্রক।

এমনকি কেন্দ্রীয় প্রকল্পের তালিকাভুক্ত নয়, এমন বেসরকারি হাসপাতালেও দেওয়া যাবে টিকা। রাজ্যগুলোকে এই মর্মে অবগত করেছে স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রক সূত্রে খবর, প্রায় দেড় কোটি মানুষকে গত দু’দিনে এই দফায় টিকা দেওয়া হয়েছে। যাঁদের অধিকাংশের বয়স ৬০-এর ওপরে। পাশাপাশি কোমর্বিডিটি আছে এমন নাগরিক টিকা নিয়েছেন গত দু’দিনে। এখনও পর্যন্ত ৫০ লক্ষ মানুষ কো-উইন অ্যাপে (Co-WIN) টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করিয়েছে। এদিন জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, ‘কয়েকটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পেলেও সুস্থতার হার এখনও ৯৭%-এর ওপরে। সক্রিয় সংক্রমণ ২%-এর নীচে।‘

এদিকে, দ্বিতীয় দফার টিকাকরণের জন্য কীভাবে নাম নথিভুক্ত করবেন, রইল সহজ পদ্ধতি:

ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের ঊর্ধ্বে কোমর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের জন্য শুরু হয়েছে দ্বিতীয় দফার গণ টিকাকরণ। প্রথম দিনেই প্রায় ২৯ লক্ষ মানুষ দ্বিতীয় দফার টিকাকরণের জন্য Co-WIN পোর্টালে নাম নথিভুক্ত করিয়েছেন। কিন্তু তবুও অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন টিকাকরণ নিয়ে। আশঙ্কা যেমন রয়েছে, তেমনই কীভাবে টিকার ডোজ নেওয়ার জন্য আবেদন জানাবেন তাঁরা সেটাও একটা বিষয়। টিকাকরণ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রইল এই প্রতিবেদনে-

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.