দেবাদাই এবার রাসবিহারীতে ভরসা, অপেক্ষা শুধু প্রতিপক্ষের
Odd বাংলা ডেস্ক: তিলোত্তমার বুকে বসবাসকারী মানুষ তাঁকে এক নামে চেনে। বহু বছর থেকেছেন মেয়র পারিষদ। সদ্য তাঁর মেয়ে উত্তম কুমারের ঘরের গৃহবধূ হয়েছেন। সেই দেবাশীষ কুমারই এবার তৃণমূলের টিকিট পেলেন রাসবিহারী এভিনিউ থেকে।
বলাবাহূল্য রাসবিহারী এলাকায় তাঁর বিশেষ জনপ্রিয়তা আছে। তাঁর ক্লাবের পুজো ত্রিধারা এক আন্তর্জাতিক মানের আয়োজন। ফলে মানুষের মনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা-ভালবাসা আছে। এতবছর অন্যের জন্য ভোট করিয়েছেন। এবার নিজের জন্য লড়ছেন তিনি। দেবাদা ভোটে দাঁড়ানোকে তৃণমূলের মাস্টারস্ট্রোক বলে মনে করছেন রাসবিহারীর মানুষ।
এক ঝলকে রাসবিহারী বিধানসভা:
এই কেন্দ্রটির ইতিহাস বড়োই অদ্ভুত। স্বাধীনতার পরে এই কেন্দ্রের বিধায়ক মোটে ৬ বার বদল হয়েছে। ১৯৫৭ সালের নির্বাচনে প্রজা সোশ্যালিস্ট পার্টি থেকে সুনীল দাস বিধায়ক হয়েছিলেন। তারপর এই কেন্দ্রটি ১৫ বছর ছিল নির্দলের হাতে। সেখান থেকে ১৯৭১ পর্যন্ত বিজয় কুমার ব্যানার্জী জিততেন। ১৯৯৬ পর্যন্ত বাকি ২০ বছর এই কেন্দ্রটি কংগ্রেসের ক্ষমতায় ছিল। তখন এখান থেকে বিধায়িকা ছিলেন হৈমি বসু।
পরবর্তীতে 1998 সালে হৈমি বসুর মৃত্যু হলে উপনির্বাচনের মাধ্যমে শোভনদেব চট্টোপাধ্যায় সেই কেন্দ্র থেকে দাঁড়ান। তারপর একটানা ২৩ বছর তিনিই এই কেন্দ্রের বিধায়ক ছিলেন।
ফলে ধরে নেওয়া যায় যে দেবাশীষ কুমার এই কেন্দ্র থেকে দাঁড়ানোর অর্থ হল তৃণমূল তাঁর জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত। কারণ এতদিন মেয়র পারিষদ থাকাকালীন নিজ দায়িত্বে এই কেন্দ্রে নির্বাচন করিয়েছেন দেবাশীষ কুমার। আর তাহলে তিনিই হতে পারেন স্বাধীনতার পরে রাসবিহারী কেন্দ্রের সপ্তম বিধায়ক।





Post a Comment