দাম্পত্যের কলহ থেকে রাজনীতিতে মুখোমুখি, বেহালা পূর্বে পাল্লা কার ভারি হবে?
Odd বাংলা ডেস্ক: জল্পনা সত্যি করে বেহালা পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে রত্না চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বাকযুদ্ধ। ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক শোভন চট্টোপাধ্যায় প্রার্থী হলেও তিনি লড়তে রাজি বলে জানিয়েছেন রত্নাদেবী। পালটা শোভনবাবু বলেন, ‘রত্না মেন্টালি ডিজেবলড।’
এদিন বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই শুরু হয়ে যায় ডিজে নাচন। রত্না দেবীর বাড়ির সামনে তারস্বরে বাজতে থাকে খেলা হবে। সৌজন্যে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। এরই মধ্যে রত্নাদেবী বলেন, ‘শোভনবাবু অন্য দলের প্রার্থী হতে পারেন। আমাদের দাম্পত্যের লড়াই নিয়ে মুখরোচক আলোচনা হতে পারে কিন্তু ওসব নিয়ে ভাবি না। আমি তৃণমূল প্রার্থী হিসাবে লড়বো। শোভনবাবু প্রার্থী হলেও লড়বো। জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণাম করে আসবো।’





Post a Comment