বোমাবাজিতে আক্রান্ত জাকির হোসেনই থাকলেন জঙ্গিপুরে
Odd বাংলা ডেস্ক: ১৯৬৭ সালের পর থেকে কোনও হিন্দু বিধায়ক নেই এই কেন্দ্রে। ২০১৬ সালে এই কেন্দ্র থেকে বিধায়ক হয়ে রাজ্যের মন্ত্রীত্ব পান জাকির হোসেন। শ্রম দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এদিকে দিন কয়েক আগেই তাঁর ওপর বোমা হামলা হয়। তখন গুরুতর আহত হন জাকির হোসেন ও তাঁর অনুগামীরা।
এদিকে শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকায় পাওয়া গেল তাঁরই নাম। এবারও জঙ্গিপুর থেকে দাঁড়াচ্ছেন জাকির হোসেন। স্থানীয় এক বাসিন্দা বলছেন জঙ্গিপুরের মানুষের জন্য জাকির হোসেন কাজ করেছেন। বিশেষত বিড়ি শ্রমিকদের উন্নয়নের জন্য বিশেষ ভাবে কাজ করেছেন জাকির হোসেন। তাই তাঁর টিকিট পাওয়াটা একান্তই উচিত।
পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের বক্তব্য তাঁর ওপর বোমা হামলা মানুষের মনে তাঁর জন্য আবেগ তৈরি করেছে। ফলে অবশ্যই তাঁর ভোট পাওয়াটা স্বাভাবিক। তাই এবারও জাকির হোসেনের জয় নিশ্চিত বলে ধরে নেওয়া যায়।





Post a Comment