প্রথম দফার নির্বাচন: পটাশপুর বিধানসভার অবস্থা কী?
Odd বাংলা ডেস্ক: অধিকারী গড় হিসেবে পরিচিত এই কেন্দ্রের বড় ফ্যাক্টর হতে পারে শুভেন্দু ও শিশিরের দলবদল। আর তাঁদের হাত ধরেই ভরে উঠতে পারে বিজেপির ঝুলি। শুভেন্দু ও শিশির ফ্যাক্টরের জন্যই এই কেন্দ্রে কিছুটা হলেও এগিয়ে বিজেপি। নদী অববাহিকার উর্বর মাটি এলাকায় কৃষির জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। কিন্তু এক যুগ আগে প্রতিশ্রুতি দিলেও পটাশপুরে নদীর উপর তৈরি হয়নি সেতু। ‘দুয়ারে সরকার’ এবং উন্নয়নের খতিয়ান নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল জনতার দরবারে এলেও শুক্রবার দলের প্রার্থী তালিকা প্রকাশের পরে ক্ষোভে ফুটছেন পটাশপুরের স্থানীয় নেতৃত্ব। পুরনো প্রার্থী সারিয়ে ‘বহিরাগত’ নতুন প্রার্থী আনা তৃণমূলের কাছে বুমেরাং না হয়ে যায়, সে নিয়ে ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।





Post a Comment