কিডনিতে পাথর প্রতিরোধে এড়িয়ে চলুন ৫ টি খাবার…

Odd বাংলা ডেস্ক: কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যা আমাদের শরীর থেকে সব বিষাক্ত পদার্থগুলো বার করে দিতে সাহায্য করে। কিন্তু আমরা এই কিডনির খেয়াল রাখতে পারি না। উলটো পাল্টা খাবার, অতিরিক্ত ড্রিংক করা, বাইরের খাবার বেশী খাওয়া, এই সব কারনে কিডনি খারাপ হয়ে যায়। কিন্তু আমরা তাও কিছুই মানি না। এই সব বিষযুক্ত খাবার খেয়ে নিজেদের শরীরকে কষ্ট দিয়ে থাকি।

বর্তমানে এই কিডনির সমস্যা অধিকতরে বেড়ে চলেছে। অনেকেই এই কিডনিতে পাথরের সমস্যায় ভুগছে। কিন্তু কেন এই সমস্যা হচ্ছে? শুধুই কি খাওয়া দাওয়া নাকি অন্য কোন কিছু থেকে এই সমস্যা হচ্ছে? সেটা নিয়ে আলোচনা করা যাক।

কিডনিতে পাথর কীভাবে হয় - কিডনিতে যে পাথর হয় তাতে থাকে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম অক্সালেট, সিস্টিন এবং ইউরিক এসিড। কিডনিতে পাথর হয় প্রসাবে থাকা স্ফটিক বা ক্রিস্টাল থেকে। এর থেকেই ব্যাথার সৃষ্টি হয়। মুলত কিডনিতে পাথর হওয়ার জন্য খ্যাদাভাস দায়ী।

সুতরাং কিডনিতে পাথর হওয়া আটকাতে হলে কিছু কিছু খাবার বেশী খেতে হবে আর কিছু খাবার বন্ধ করে দিতে হবে। তা হলে আসুন এবার জেনে নেই কোন খাবারগুলো খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে।

১। ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে যান - কিডনিতে যদি পাথর হয় তাহলে অনেক বেশী পরিমানে জল খেতে হবে। কিন্তু চা,কফি, খুব কম খেতে হবে। দিনে ২ কাপ কফি, চা, কোল্ড-ড্রিংক খেলে শরীরের সাথে কিডনির অনেক ক্ষতি হয়। অতিরিক্ত কফি খেলে কিডনির অবস্থা আরোও খারাপ হয়।

২। সোডিয়াম সমৃদ্ধ খাবার - সোডিয়াম যুক্ত খাবার কম খান। লবণ কিডনির জন্য খুবই ক্ষতিকারক। লবণ জাত খাবার খাওয়া কমাতে হবে। প্রক্রিয়াজাত খাবার খাওয়ার পরিমাণ কমাতে হবে। কারণ এসব খাদ্যে প্রচুর পরিমাণে লবণ দেওয়া হয় সংরক্ষণ করার জন্য।

৩। বেশি প্রোটিনযুক্ত খাবার - মাছ বা মাংস প্রোটিন যুক্ত খাবার খাওয়া ভালো। কিন্তু পরিমান বুঝে। তার থেকে চর্বিযুক্ত খাবার কম খান, তেল জাতীয় খাবার কম খান। সেদ্ধ খাবার বেশী করে খাবেন। আর খুব বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

৪। উচ্চহারে চর্বিযুক্ত খাবার - উচ্চহারে চর্বিযুক্ত খাবার যেমন পনির, বাটার এগুলো খাওয়া বাদ দিতে হবে। তারচেয়ে বরং নিম্ন চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খাওয়া উচিৎ। নাস্তার সময় আপনার পাস্তুরিত দুধ খাওয়াই উচিত। ননিহীন দুগ্ধ জাতীয় খাবার খান।

৫। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার - আপনার যদি কিডনিতে পাথর থাকে তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আছে এই ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। অম্বলের অষুধ কম খান। এন্টাসিড ওষুধও এড়িয়ে চলুন কেনোনা তাতে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম থাকে। তবে খুবই স্বল্প পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.