শীঘ্রই শুরু হতে চলেছে চারধাম যাত্রা, ১৭ মে খুলে যাচ্ছে কেদারনাথের দ্বার
শীতকালে ভাইফোঁটার পরই বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের দরজা। চার ধাম দেবাস্থনম ম্যানেজমেন্ট বোর্ড জানিয়েছে যে আগামী ১৪ মে আরাধনার পর উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে পালকিতে চড়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবে বিগ্রহ। ১৫ এপ্রিল গৌরীকুণ্ডে রাত কাটানোর পর ১৬ তারিখ কেদারনাথে পৌঁছবে পালকি। পুজা-অর্চনার পর ১৭ মে সকাল ৫টায় খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা। ১৮ মে ভোর ৪.৩০ মিনিটে পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দিরও।
বদ্রীনাথ মন্দিরের দরজা কবে খোলা হবে সেই বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতেই সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ মে অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হবে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও। শীতের কারণে গত বছর ভাইফোঁটার পরেই বন্ধ করে দেওয়া হয়েছিলে কেদারনাথ মন্দিরের দরজা। উখিমঠে ওমকারেশ্বর মন্দিরে নিয়ে যাওয়া হয় বিগ্রহটিকে।





Post a Comment