ভোটের আগে চাঞ্চল্যকর তথ্য,সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিখারি রয়েছে পশ্চিমবঙ্গে!


Odd বাংলা ডেস্ক: বাংলায় ভোটের আগে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর! সম্প্রতি এক প্রশ্নের উত্তরে সামাজিক ন্যায় মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট লোকসভায় ভারতে ভিক্ষুক ও ভবঘুরেদের তালিকা পেশ করেন। সেই তালিকায় দেখা গেল সেখানে দেশের মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। যদিও উন্নয়নের তালিকাতেও অনেক ক্ষেত্রেই পশ্চিমবাংলা দেশে শীর্ষে রয়েছে। তবে ভিখারিদের তালিকা তৈরি হওয়ায় সেখানে পশ্চিমবঙ্গের এক নম্বর জায়গাটা নিশ্চিতভাবেই লজ্জাজনক।

পরিসংখ্যান বলছে, গোটা দেশে চার লাখের উপর ভিখিরি রয়েছে যার মধ্যে ৮১ হাজার রয়েছে শুধুমাত্র পশ্চিমবাংলায়। সারা দেশে ভিখারির সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৬৭০ জন। এর মধ্যে পুরুষ ভিখারি রয়েছে ২ লক্ষ ২১ হাজার ৬৩৭ জন এবং মহিলার সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ৯৯৭ জন।  ক্রমতালিকায় ৩৩ হাজার ৮৬ জন পুরুষ এবং  ৪৮ হাজার ১৫৮ জন মহিলা ভিখিরি নিয়ে এক নম্বরে বাংলা। তালিকায় পশ্চিমবঙ্গে পরেই আছে উত্তরপ্রদেশ।

উত্তরপ্রদেশের ভিখারির সংখ্যা ৬৫ হাজার ৮৩৫ এবং এরপর রয়েছে,যেখানে অন্ধ্রপ্রদেশে ভিখারির সংখ্যা ৩০ হাজার ২১৮। ভারতে সবচেয়ে কম ভিক্ষুক রয়েছে লাক্ষা দ্বীপে। এখানে ভিক্ষুকের সংখ্যা মাত্র ২ জন। অন্যদিকে রাজধানী দিল্লিতে ভিক্ষুক ২ হাজার ১৮৭ জন,চণ্ডীগড়ে ১২১ জন,মিজোরামে ৫৩ জন,আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ৫৬ জন,দমন দিউতে ২২ জন ও দাদরা নগর হাভেলিতে ১৯ জন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.