ভিড়ের মধ্যে নজরকাড়া, হলুদ তরমুজ চাষ করে লক্ষ টাকা উপার্জন করছেন ইনি

Odd বাংলা ডেস্ক: ক্যালেন্ডার জানান দিচ্ছে বসন্ত কাল।কিন্তু তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে তাতে করে ইতিমধ্যেই গরমের নানা ফল বাজারে মিলতে শুরু করেছে।আর তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল টুকটুকে লাল রঙের তরমুজ। যেকোনও বয়সের মানুষেরই ভীষণ প্রিয় ফল। 

কিন্তু হলুদ তরমুজের কথা শুনেছেন কখনও! অবাক হওয়ার কিছু নেই, কারণ কর্ণাটকের বাসবরাজ পাটিল বৈজ্ঞানিক পদ্ধতিতেই ফলাচ্ছেন হলুদ রঙের তরমুজ। লোকাল মার্কেট এবং বিগ বাজারে এই তরমুজ বিক্রি করেই এখন সংসার চালাচ্ছেন বাসবরাজ। বিশেষত আফ্রিকাতেই বেশি ফলন হয় এই ফলের। সারা বিশ্বে ১০০০ রকমের তরমুজ পাওয়া যায়। 

বাসবরাজ জানাচ্ছেন, এই ফল ফলাতে লাখখানেক টাকা তাঁর খরচ হয়ে গিয়েছে। কিন্তু ইতিমধ্যেই বিক্রি করে ১ লাখ টাকা উপার্জন করেছেন তিনি। স্বাভাবিক তরমুজ যেমন দেখতে হয়, এটিও তেমন। বাইরেটা সবুজ, কিন্তু ভিতরটা হলুদ, কখনও সোনালি। বাসবরাজ এও জানান, এর চাহিদা নাকি কর্ণাটকে ইতিমধ্যেই বেড়েছে। হয়তো এরপর বাইরেও পাঠানো হবে। কলেজের পড়াশোনা শেষ করে, তরমুজ বিক্রি করেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছেন বাসবরাজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.