সমুদ্রে নেমে পুরুষাঙ্গে আটকাল শঙ্কর মাছ! তারপর..
Odd বাংলা ডেস্ক: সৈকতে অসংখ্য মানুষ সমবেত, তখনই ঘটে দুর্ঘটনা।দিব্যি মনের আনন্দে সমুদ্রে সাঁতার কাটছিলেন, এমন সময়েই পুরুষাঙ্গে তীব্র যন্ত্রণা অনুভব করেন যুবক। ঝটপট সৈকতে উঠে আসতেই দেখা যায়, তাঁর নিম্নাঙ্গে আটকে রয়েছে একটি প্রমাণ সাইজের শঙ্কর মাছ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটে চিনের হাইনান প্রদেশের সানইয়া সমুদ্রতটে। চমৎকার আবহাওয়ায় যখন সৈকতে অসংখ্য মানুষ সমবেত, তখনই ঘটে এই দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যাচ্ছে, যুবকটি যখন সৈকতে উঠে আসেন, তখনও শঙ্কর মাছটি তাঁর নিম্নাঙ্গে আটকেছিল। আসলে শঙ্কর মাছের কাঁটাওয়ালা লেজটিই এই বিভ্রাটের জন্য দায়ী।
যুবকটিকে পরে শঙ্কর মাছের কবলমুক্ত করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষাও করান হয়। দেখা যায়, তিনি সুস্থই আছেন। উপস্থিত কেউ এই ঘটনার ভিডিও তোলেন তাঁর মোবাইলে। সেই ভিডিও ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়।





Post a Comment