বাড়ছে করোনা, সচেতনতা বাড়াতে বাজারে প্রবেশে কাটতে হবে ৫ টাকার টিকিট


Odd বাংলা ডেস্ক: দিকে দিকে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। সারা দেশের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি মহারাষ্ট্রে, সেখানে ফের লাগামছাড়া করোনার সংক্রমণ। তবে সংক্রমণ যে শুধু টিকা দিয়েই রোখা যাবে না তা বারবার বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, টিকাকরণের পাশাপাশি কোভিড সচেতনতা বিধি মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের ছড়িয়ে পড়া আটকাতে ফের লকডাউনের কথাও চিন্তা করা হচ্ছে। অনেক রাজ্যেই বাজারে দোকানে মানুষের চলাফেরায় বিভিন্ন বিধি নিষেধ জারি করছে। মানুষকেও সচেতন থাকার জন্য আবেদন জানানো হচ্ছে। কিন্তু রাস্তাঘাটে, বাজারে-দোকানে অনেকের মধ্যেই সচেতন ভাবে চলাফেরার অভাব স্পষ্ট। এ জন্য ফের পথে নেমেছে প্রশাসন। 

নাসিকে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। কিন্তু বাজারের ভিড় নিয়ন্ত্রণে আসছে না। বাধ্য হয়ে স্থানীয় প্রশাসন নিয়ম করেছে ৫ টাকা দিয়ে টিকিট কাটলে ১ ঘণ্টার জন্য বাজারে ঢোকা যাবে। সে শহরের পুলিশ কমিশনারের কথায়, লকডাউন থেকে বাঁচতেই এই পদক্ষেপ। লোকে যদি নিয়ম মেনে চলে, তাহলে লকডাউন এড়ানো সম্ভব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.