প্রযুক্তি ও শিল্পের অপূর্ব মেলবন্ধনে জীবিত হয়ে উঠবেন মহানায়ক
Odd বাংলা ডেস্ক: 'আচ্ছা উত্তম কুমার আজ বেঁচে থাকলে কেমন হতো বলতো, এখন তো উন্নত ক্যামেরা, দারুণ সমস্ত প্রযুক্তি ।' কফি হাউসে বসে আড্ডা দেওয়ার সময়ে নিছক বলা এই কথাগুলি যে সত্যি হবে কে ভাবতে পেরেছিল। বাঙালির মননে চিন্তনে উত্তর কুমারের জায়গাটা কেউই কোনদিন নিতে পারবে না। তাই আজও বাঙালি নারী-পুরুষ নির্বিশেষে সবারই মনের ইচ্ছে আরেকবার যদি তিনি পর্দায় ফিরে আসতেন।
সেই 'আরেকবার' এসে গিয়েছে পরিচালক সৃজিত মুখার্জীর হাত ধরে। 'অতি উত্তম' -এ স্বয়ং উত্তম কুমারকেই দেখা যাবে। কোনও বডি ডাবল বা মেকআপ নয় সবই সিজিআই ও ভিএফএক্সের কামাল। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম স্পেশাল এফেক্টের এত বড় কাজ হচ্ছে।
শুধু তাই নয় বিশ্ব সিনেমার ইতিহাসে এমন চরিত্র পুনর্নিমাণ খুব কমই হয়েছে। ২০১৫ সালের হলিউডি সিনেমা 'দ্য হাঙ্গার গেমস' -এ ফিলিপ সেইমোউর হফম্যানকে মৃত্যুর পর ডিজিটালি রিক্রিয়েট করা হয়।
![]() |
| ফিলিপ সেইমোউর হফম্যানকে মৃত্যুর পর ডিজাটালি রিক্রিয়েট করা হয় |
২০১১ সালে ব্রিটিশ পারফিউম কোম্পানি ডিওর পারফিউমের একটি বিজ্ঞাপনের জন্য ভিএফএক্সের সাহায্যে মার্লিন মোনরোকে রিক্রিয়েট করা হয়।
![]() |
| একটা পারফিউমের বিজ্ঞাপনের জন্য মার্লিন মোনরোকে ডিজিটালি রিক্রিয়েট করা হয় |
কিন্তু এসবই কয়েক সেকেন্ডের বিশেষ দৃশ্যের জন্য। পুরো সিনেমা জুড়ে একজন অভিনেতাকে ভিএফএক্সের সাহায্যে রিক্রিয়েট করা হচ্ছে সম্ভবত এই প্রথম। বলাবহূল্য বাঙালি হিসেবে সৃজিতের এই কাজ বিশ্ব সিনেমায় এক বিশেষ স্থান পাবে বলে মনে করা হচ্ছে।
এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে। সঙ্গে থাকছেন অনিন্দ্য সেনগুপ্ত, লাবনী সরকার, শুভাশীষ মুখার্জ্জী । বিগ স্ক্রিণে এই ভিএফএক্সের কামাল দেখতে এখন অধির আগ্রহে বাঙালি দর্শক।







Post a Comment