পাশেই বাংলাদেশ সীমান্ত, বোমাতঙ্ক আজও কাঁপাচ্ছে নিমতিতাকে
Odd বাংলা ডেস্ক: গত কয়েকদিনে এই জায়গার নাম বাংলার মানুষের মুখে মুখে। নিমতিতা, তবে এটাকে আপনি পশ্চিমবঙ্গের অস্ত্রের আঁতুড়ঘর বলতে পারেন। শুধু সদ্য বিস্ফোরণ নয়, মুর্শিদাবাদের এই অঞ্চলটি ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অঞ্চল। এই জেলার সুতি থানা তথা অরঙ্গাবাদ এলাকাটি বোমা তৈরি, বেআইনি অস্ত্র তৈরির জন্য কুখ্যাত।
সদ্য এই স্টেশনের প্ল্যাটফর্মের ওপর বোমার হামলা করা হয় রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের ওপর। তারপর থেকেই এই এলাকাতে আতঙ্ক দাঁনা বেঁধেছে মানুষের মনে। নিমতিতার মানুষ এখন কার্যত আতঙ্কে থাকে প্রতিদিন। কারণ তারা এটাই মনে করে যে যদি একজন মন্ত্রীর ওপর এত সহজে হামলা হতে পারে তাহলে সাধারণ মানুষ এখানে অসুরক্ষিত।





Post a Comment