চকোলেটের লোভ দেখিয়ে কিশোরকে পর্ণোগ্রাফি দেখাত ৬৮'র বৃদ্ধ
Odd বাংলা ডেস্ক: চকোলেটের লোভ দেখিয়ে শিশুদের পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ ৬৮ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের এন্নোরে। ১২ বছরের এক কিশোরী এই ঘটনার কথা তার মাকে জানানোর পর গোটা ঘটনাটি সামনে আসে। এর পরই পুলিশের কাছে অভিযোগ জানানো হয় এবং মামলা করা হয়। অভিযুক্তকে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ১২ বছরের ওই কিশোরীর মা অভিযুক্ত বৃদ্ধের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। বৃদ্ধের নাম পুষ্পরাজ, এন্নোরের বাসিন্দা।
চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে নিজের মোবাইলটি ওই কিশোরের হাতে দিতেন ওই ব্যক্তি। মেয়েটিও মোবাইলে গেম খেলার ইচ্ছেয় সেটি নিয়ে নিত। পরে জোর করে নানা ধরনের পর্নোগ্রাফি দেখানো হত কিশোরকে। এমনকী সেই সময় কিশোরীর গোপনাঙ্গেও হাত দেওয়ার চেষ্টা করতেন ওই বৃদ্ধ।
মেের কাছে এমন ঘটনার কথা জানতে পেরেই পুষ্পরাজকে প্রশ্ন করেছিলেন মহিলা। এমনকী মোবাইলে একাধিক পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে ওই বৃদ্ধির মোবাইলে।
এর পরই পুলিশের দ্বারস্থ হন মহিলা। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে যে, এর আগেও একাধিক ছেলেমেয়েকে এমন জোর করে পর্ন দেখানোর অভিযোগ রয়েছে ওই বৃদ্ধের বিরুদ্ধে। আইটি এবং পকসো আইনে ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবারই রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।




Post a Comment