চোখের মণিতে সাদা বলয়? সাবধান, বিরল রোগের লক্ষণ!

Odd বাংলা ডেস্ক: চোখের মণিতে অদ্ভুত স্বচ্ছ সাদা রংয়ের বলয় দেখলে মোটেও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কেননা এটি একটি বিরল রোগ। এ রোগে আক্রান্ত হলে দৃষ্টি শক্তির পাশাপাশি শ্রবণশক্তিও আস্তে আস্তে কমে আসে। সুতরাং এরকম কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন।

সম্প্রতি পর্তুগালের ২৪ বছরের তরুণীর চোখে এক বিরল অসুখ ধরা পড়েছে। তার চোখে ভয়ঙ্কর সাদা বলয় দেখা গিয়েছে। দেখলে মনে হতে পারে কোনও হরর ফিলমের জন্য তৈরি করা ভুতুড়ে কনট্যাক্ট লেন্স। কিন্তু এটা কোনো লেন্স না। সত্যিকার বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন ঔ তরুণী।

এক প্রতিবেদন থেকে জানা গেছে গত ১০ বছর ধরে চোখের অসুখে ভুগছেন ওই তরুণী। এই দীর্ঘ সময়ে চোখ লাল হয়ে যাওয়ার সমস্যার পাশাপাশি আলোয় তাকাতে না পারার মতো সমস্যাতেও জেরবার হতে হয়েছে তাঁকে। চিকিৎসকরা চিকিৎসার শুরুতেই ওই সাদা বলয়টি দেখতে পান। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল হার্পিস জাতীয় কোনও অসুখ হয়েছে তাঁর। কিন্তু বিভিন্ন পরীক্ষার ফল দেখার পরে তেমন কিছুই না পাওয়ার পরে রীতিমতো ঘাবড়ে যান চিকিৎসকরা।

প্রায় ৬ মাস ধরে তাঁরা চেষ্টা করে যান অসুখটির স্বরূপ খুঁজে বের করতে। পাশাপাশি তাঁরা জানতে পারেন ওই তরুণীর শ্রবণশক্তি কমে গিয়েছে, কানে নানা রকম শব্দ শুনছেন তিনি। ভুগছেন ভার্টিগো অসুখেও। অবশেষে সেই সব লক্ষণগুলিকেও মাথায় রেখে পরীক্ষা চালানোর পরে তাঁরা বুঝতে পারেন তরুণীর চোখে কী হয়েছে। তাঁর জানিয়েছেন ওই তরুণীর একটি বিরল চোখের অসুখ হয়েছে, যার নাম কোগান’স সিনড্রোম।

‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এই তরুণীর কেসটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষণার কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে ঠিক কী কারণে এই অসুখ হয় তা জানা না গেলেও চিকিৎসকদের অনুমান, যখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় গণ্ডগোলের ফলে চোখ ও কান আক্রান্ত হয় তখনই এই অসুখ হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.