জন্মভূমিতেই দাবার চাল, অশোকের বিরুদ্ধে ওমপ্রকাশ
Odd বাংলা ডেস্ক: একজনকে শিলিগুড়ির বেতাজ বাদশাহ বলা চলে। আরেকজন জন্ম নিয়েছেন উত্তরবঙ্গে। তবে কর্মজীবন তাঁর কলকাতায়। অশোক ভট্টাচার্য্য ১৯৯১ সাল থেকে প্রায় ২৫ বছর ধরে এই বিধানসভার বিধায়ক।
এবার তাঁর বিরুদ্ধে সেখানে তৃণমূলের প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। সদ্য কংগ্রেস ছেড়ে আসা ওমপ্রকাশ মিশ্রকে অবশ্যই এই কেন্দ্রে টিকিট দেওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। পেশায় আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র জন্মেছেন এই জেলারই মালবাজারে।
হিসেব বলছে ২০১৬ সালের নির্বাচনে অশোক ভট্টাচার্য্য নিকটবর্তী ভাইচুং ভুটিয়াকে ১২ শতাংশ বেশি ভোটে পরাজিত করেছিল। সেই নিরিখে ওমপ্রকাশ মিশ্র ম্যাজিক দেখাতে পারবে বলে মনে হয় না। কারণ সেলিব্রিটি ভাইচুং ভুটিয়াই তো তাঁকে পরাজিত করতে পারেনি। তাহলে ওমপ্রকাশ কি পারবেন সেটা নিয়ে রয়েছে সন্দেহ।





Post a Comment