জৌলুস হারিয়েছে রঘু ডাকাতের কালীপুজো, আছে নরবলির ঐতিহ্য

Odd বাংলা ডেস্ক: চারদিকে জঙ্গল। দিনের বেলাতেও যেখানে গা ছমছম করে। তার মধ্যে এক ফালি জায়গায় রয়েছে রটন্তী কালী মন্দির। একসময়ে এই মন্দির প্রাঙ্গন ভেসে যেত রক্তে। নরবলি দিত রঘু ডাকাত



কথিত আছে, কার্তিক অমাবস্যাতেই এই কালীর পুজো সম্পন্ন হত। রঘু ডাকাত নেই। কিন্তু এখনও লোকমুখে ফেরে তার হাড় হিম করা কাহিনি। সে সবই এখন রূপকথা।  কেতুগ্রামের অট্টহাসের সব রূপকথাই যেন জীবন্ত হয়ে ওঠে কালীপুজোর রাতে। প্রায় দুশো বছর আগে রঘু ডাকাত নদিয়া থেকে ব্রিটিশ পুলিশের তাড়া খেয়ে কেতুগ্রামের অট্টহাসের জঙ্গলে ডেরা বেঁধেছিল। শাস্ত্রমতে, এখানে সতীর ওষ্ঠ পড়েছিল।


তাই এই সতীপীঠের নাম অট্টহাস। এই জঙ্গলেই রঘু ডাকাত শুরু করেছিল কালীপুজো। কালীপুজোর পর বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানে অবাধে লুটপাট চালাত সদলবলে। সেই থেকেই রঘু ডাকাতের কালী বলে পরিচিত দেবী। পুজো হয় ধুমধাম করে।

 এক কালে হত নরবলিও। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে রীতিনীতি। কিন্তু দেবীর সঙ্গে আজও জুড়ে আছে রঘু ডাকাতের নাম। তবে ইতিহাস বিজড়িত এই মন্দিরের জৌলুস রক্ষণাবেক্ষণের অভাবে আজ অনেকটাই ফিকে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.