কাঁথিতে শুভেন্দুর ভাইয়ের গাড়িতে 'হামলা', আহত চালক


Odd বাংলা ডেস্ক: কাঁথিতে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। ঘটনায় আহত হয়েছেন সৌমেন্দুর গাড়ির চালক। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে। সৌমেন্দুর অভিযোগ, তিনটি বুথে (২০৫, ২০৬ এবং ২০৭ বুথ) রিগিং করছিল তৃণমূল।

অন্যদিকে মেদিনীপুর সদরে বিজেপির বিরুদ্ধে তিনটি বুথ জ্যামের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এক পুলিশকর্মীর চালক বিজেপির হয়ে ভোট করাচ্ছেন। এক তৃণমূলকর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.