ভারত-সহ উত্তর গোলার্ধের তাপ বাড়াচ্ছে সূর্য, এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ
Odd বাংলা ডেস্ক: সূর্য পৃথিবীর উত্তর গোলার্ধে আরও আলো ও তাপ দিতে চলেছে- সম্প্রতি এমনই দাবি করেন মার্কিন বিজ্ঞানীরা। প্রসঙ্গত, ভারতও উত্তর গোলার্ধের মধ্যেই পড়ে।ফলে মার্কিন বৈজ্ঞানিকদের দাবি সত্যি হলে দেশের মানুষ আরও বেশি তাপ পেতে চলেছি। প্রবল গরমের মধ্যে এই খবর অবশ্য আদৌ স্বস্তির নয়। কিন্তু জানেন কি কেন এমনটা হতে চলেছে?
বলা হচ্ছে, এবার সূর্য ৩৩ ডিগ্রি পূর্ব দিকে উঠবে। অন্যসময় এটি ২৩ ডিগ্রি হয়। ১০ ডিগ্রি পার্থক্য বেড়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধে তাপ বৃদ্ধি হবে। সকলেই জানেন পৃথিবী তার অক্ষের উপর সাড়ে ২৩ ডিগ্রি কোণে কাত হয়ে ঘোরে। এমনভাবেই এটিকে সূর্যকে প্রদক্ষিণ করে। যেহেতু কিছুটা কাত হয়ে রয়েছে, তাই পৃথিবীর কিছু অংশে তীব্রভাবে সূর্যের আলো ও তাপ পড়ে।
ইউএস নেভাল অবজারভেটরি জানাচ্ছে, ২০ মার্চ থেকে দিনের বেলা সূর্যের আলো কয়েক মিনিট করে বাড়ছে। আর রাতের সময় কয়েক মিনিট করে কমছে। সাধারণত ২০ মার্চ দিন ও রাতের সময়ের ব্যবধান সময় হওয়া উচিৎ। যদিও এখন সেটা হচ্ছে না। এর নেপথ্যেো নানান ধরণের কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা।
অন্যদিকে ২৪ ঘন্টায় একদিন আর নয় বলে নানান তথ্য উঠে এসেছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন জানাচ্ছে আমাদের প্রিয় নীল গ্রহে একদিন পূর্ণ হতে আর ২৪ ঘন্টা লাগছে না। ফলে একদিন শেষ হচ্ছে ২৪ ঘন্টার আগেই। আরও বলা হয়েছে, পৃথিবীর আবর্তনের গতি বেড়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন স্বাভাবিকের থেকে দ্রুত গতিবেগে ছুটছে পৃথিবী। তাই এখন একটি দিনের দৈর্ঘ্য স্বাভাবিক ২৪ ঘণ্টার চেয়ে খুব সামান্য হলেও কম হচ্ছে। বলা হচ্ছে ২০২০ সালের তুলনায় ২০২১ সাল সময়ের হিসেবে ছোট হবে। ১৯৬০ থেকে ২০২১ সালের মধ্যে ২০২০ সালে মোট ২৮টি দিন তুলনায় ছোট ছিল। ২০২১ সালে সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।





Post a Comment