‘সুপারস্প্রেডার’ কুম্ভমেলায় গত ৪ দিনে আক্রান্ত ১৭০০! আখড়া ছাড়ছেন সন্ন্যাসীরা
Odd বাংলা ডেস্ক: করোনাবিধি শিকেয় তুলেই গঙ্গায় পুণ্যস্নান করতে দেখা গিয়েছিল আপামোর ভক্তদের। সেই থেকেই আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছিলেন বিশেষজ্ঞরা। আর এবার সেই আশঙ্কা সত্যি হল। উত্তরাখণ্ডের হরিদ্বার সংলগ্ন এলাকায় ১০ থেকে ১৪ এপ্রিলের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সতেরোশো জন। গত ৪ দিনে কুম্ভ মেলায় ১ হাজার ৭০১ করোনা পজেটিভ ধরা পড়েছে। বৃহস্পতিবার হরিদ্বারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক শম্ভূ কুমার ঝা জানান, আরটিপিসিআর পরীক্ষা এবং অ্যান্টিজেন পরীক্ষার মধ্য দিয়ে করোনা আক্রান্ততে সনাক্ত করা হয়েছে। আরও পরীক্ষার রিপোর্ট আসা বাকি। সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিলের মধ্যে কুম্ভমেলায় প্রায় ৪৮.৫১ লাখ ভক্তরা পূন্যস্নান করছেন। সেই সময় স্বাস্থ্যবিধির তোয়াক্কা করতে দেখা যায়নি অধিকাংশকেই। সূত্রের খবর, কুম্ভক্ষেত্রে বাড়ানো হবে করোনা পরীক্ষা। আক্রান্তদের সনাক্ত করে আইসোলেশনে পাঠানো হবে।
আর এদিকে বাছবিচার না করেই করোনা থাবা বসিয়েছে সন্ন্যাসীদের শরীরে।বেশ কয়েকজন সন্ন্যাসীর শরীরে কোভিডের লক্ষণ দেখা দিয়েছে।বৃহস্পতিবার কুম্ভমেলা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে নিরঞ্জনি আখড়া ও তপোনিধি শ্রী আনন্দ আখড়া।আগামীকাল,১৭এপ্রিল কুম্ভমেলা প্রাঙ্গণ ত্যাগ করবেন ওই দুই আখড়ার সন্ত ও অনুগামীরা।১৩এপ্রিল মধ্যপ্রদেশের মহা নির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী কপিল দেবের করোনায় মৃত্যু হয়েছে।





Post a Comment