করোনা আতঙ্কের জের, আজ থেকে বন্ধ হয়ে গেল ভিক্টোরিয়া-জাদুঘর-সহ বিখ্যাত দর্শনীয় স্থান
Odd বাংলা ডেস্ক: ভারতে এই মুহূর্তে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার থেকেই সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীনে থাকা শহরের একাধিক দর্শনীয় স্থান তথা মিউজিয়াম, স্মৃতি সৌধ ইত্যাদি। এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিড়লা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো। কেবল এ রাজ্যে নয়, সারা দেশেই এএসআই-এর অধীনে থাকা সমস্ত দর্শনীয় স্থান তথা মিউজিয়াম, স্মৃতি সৌধ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারই এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলও।
ভারতে এএসআইয়ের অধীনে রয়েছে ৩৬৯৩টি সৌধ এবং ৫০টি মিউজিয়াম। যার মধ্যে অন্যতম তাজমহল, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দির-সহ দেশের একাধিক দর্শনীয় স্থানের। স্বভাবতই এই জায়গাগুলিতে ভিড়ও হয়। আর করোনা সংক্রমণ রুখতে তাই আগামী ১৫ মে পর্যন্ত এই সমস্ত জায়গা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কার্যকর হচ্ছে শুক্রবার থেকেই। ফলে সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেল কলকাতার দর্শনীয় স্থানগুলি। জগন্নাথ মন্দির এবং সোমনাথ মন্দির পুজো হলেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।कोरोना की महामारी के वर्तमान प्रकोप को देखते हुए @MinOfCultureGoI ने @ASIGoI के द्वारा संरक्षित सभी स्मारकों को आगामी 15 मई तक बंद रखने का फ़ैसला किया है @PMOIndia @tourismgoi @incredibleindia pic.twitter.com/EZX2jNQI9V
— Prahlad Singh Patel (@prahladspatel) April 15, 2021





Post a Comment