সংকটমোচনে এবার পিএম কেয়ার ফান্ডের টাকায় তৈরি করা হবে অক্সিজেন
Odd বাংলা ডেস্ক: কোভিড রোগীদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়া একটি খুবই পরিচিত লক্ষণ। আর তাই করোনা রোগীর চিকিৎসায় অক্সিজেন লাগে, আর বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ার জন্য এবার অক্সিজেন তৈরি হবে হাসপাতালে। আর তা তৈরি হবে পি-এম কেয়ার ফান্ডের টাকা দিয়েই। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। অনেক দিচ্ছে।
সেই সমস্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য অক্সিজেন আবশ্যক।গত কয়েকদিনে অক্সিজেনের অভাবে বিভিন্ন রাজ্যে একাধিক রোগীর মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সেই পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকা-সহ দেশের ১০০টি হাসপাতালে অক্সিজেন তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্র। আর তা তৈরিতে ব্যবহার করা হবে পিএম-কেয়ার ফান্ডের টাকা। সেইমতো যে সসব জায়গায় অক্সিজেনের অভাব রয়েছে সেখানে পিএম-কেয়ার ফান্ডের টাকায় ১০০টি হাসপাতালে অক্সিজেন তৈরির কেন্দ্র তৈরি করা হবে। সাধারণত প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলিতে তৈরি করা হবে মোট ১৬২টি প্রেসার সুইং অ্যাডসর্পশন প্ল্যান্ট। এই প্ল্যান্টের মাধ্যমে হাসপাতালের প্রয়োজনীয় অক্সিজেন হাসপাতালেই তৈরি হবে। এ ছাড়াও সাময়িক ভাবে পরিস্থিতি মোকাবিলার জন্য ৫০হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় কেন্দ্রের। দেশে অক্সিজেন সরবরাহ বজায় রাখতে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে ওই বৈঠকে। জানা গিয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান-এর মতো রাজ্যে অক্সিজেনের চাহিদা সবচেয়ে বেশি। যদিও স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিকের দাবি, ‘দেশে এই মুহূর্তে অক্সিজেনের অভাব নেই। কিন্তু সব জায়গায় জোগান সমান নেই।’ দেশে এই মুহূর্তে দিনে প্রায় ৭ হাজার ১২৭ মেট্রিক টন অক্সিজেন তৈরির ক্ষমতা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।





Post a Comment