বড় খবর: পিছিয়ে গেল দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা

Odd বাংলা ডেস্ক:  কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্জামিনেশন  বাং ICSE কোভিডের কারণে আইসিএসইর দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করল।

বোর্ডের তরফে জানানো হয়েছে যে আগামী জুন মাসেই একমাত্র বলা যাবে যে আদৌ পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা। 

পরীক্ষার নতুন ডেট তখনই দেওয়া সম্ভব হবে যখন করোনার প্রকোপ কিছুটা কমবে জুন মাসে। আগে ঘোষণা করা হয়েছিল ২০২১ সালের ৭ ই মে ৪ঠা জুনের মধ্যে পরীক্ষা হতে পারে। কিন্তু এবার বোর্ড ঘোষণা করল কোভিডের কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার কথা। আগেই কেন্দ্রীয় সরকার CBSE -র পরীক্ষা স্থগিত করেছে। এতএব সেই হিসেব অনুযায়ী রাজ্য বোর্ডের পরীক্ষাও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। 

রাজ্য সরকারগুলি ছাত্রদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে তাদের নিজ নিজ পরীক্ষা স্থগিত করার জন্য আইসিএসই, কেমব্রিজ বোর্ড এবং অন্যান্য শীর্ষ বেসরকারী শিক্ষা বোর্ডকেও চিঠি দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.