গরীবের 'রবিনহুড' সোনু সুদের শরীরে এবার থাবা বসাল করোনা
Odd বাংলা ডেস্ক: করোনা মহামারি পর্বে তাঁর অবদানের জন্য দেশে রবিনহুড বলেই পরিচিত তিনি। এবার সেই সোনু সুদই আক্রান্ত হলেন করোনায়। মারণ ভাইরাস থাবা বসিয়েছে অভিনেতার শরীরে। নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন সোনু।
— sonu sood (@SonuSood) April 17, 2021
আর খবর পাওয়া মাত্রই উদ্বেগে ছড়িয়েছে ভক্তদের মধ্যে। যদিও সকলকে আশ্বস্ত করে সোনু জানিয়েছেন, তিনি এই মুহুর্তে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। কোভিডে আক্রান্ত হলেও তিনি মানুষকে সাহায্য করা থামিয়ে দেবেন না বলেও বার্তা দিয়েছেন।





Post a Comment