প্রতিদিন নতুন রেকর্ড, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২.৩৪ লক্ষ


Odd বাংলা ডেস্ক: ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ আছড়ে পড়ার পর গত কয়েক দিন ধরেই রেকর্ড সংক্রমণ হচ্ছে। গত বৃহস্পতিবার প্রথমবার দুই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। এর পর পরপর দুদিন সেই রেকর্ড ভেঙে গিয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে গত ২৪ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন এবং মারা গেছে ১৩৪১ জন। এর আগের দিন ভারতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন এবং মারা গিয়েছে ১১৮৫ জন। সেই হিসেবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে।

ভারতে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ১কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৮৮৯ জন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৭৯ হাজার ১২১ জন।সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.