SBI ALERT! ইন্টারনেটে এই নম্বর সার্চ করলেই, ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Odd বাংলা ডেস্ক: এসবিআই কার্ড গ্রাহকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। এসবিআই তাদের এই সতর্কতার মাধ্যমে সতর্ক করে দিয়েছে যে ইন্টারনেটে একটি বিশেষ টোল ফ্রি নম্বরে যেন ভুলেও সার্চ না দেওয়া হয়।

আসলে বেশ কয়েকদিন ধরেই ইন্টারনেটে একটি ফেক টোলফ্রি নম্বরকে SBI এর টোলফ্রি নম্বর বলে চালানো হচ্ছে। আর সেই টোলফ্রি নম্বরে ফোন করলেই সাইবার ক্রিমিনালরা গ্রাহকদের কার্ডের নম্বর, সিভিবি এই সব জেনে নিচ্ছে, এবং টাকা ডিবেট করে দিচ্ছে।

আর যেহেতু এটি একটি টোলফ্রি নম্বর তাই গ্রাহকরা তাদের বিশ্বাস করে তাদের কার্ডের নম্বর দিয়েও দিচ্ছে। এই ফেক নম্বরগুলি 1800-, 1888-, 1844- এগুলি দিয়েই শুরু। 

আসলে বর্তমানে সাইবার ক্রাইমের ট্রেন্ডও বদলে গেছে। হ্যাকাররা গুগলের SEO কে কাজে লাগিয়ে ভুল কাস্টমার কেয়ার নম্বর ব়্যাঙ্কিং করিয়ে দিচ্ছে এর ফলে আপনি যখন গুগলে সার্চ করবেন SBI Customer Care Number. তখন এই ভুল নম্বরগুলি আপনাকে দেখাবে । ফলে যদি আপনার কোনও প্রয়োজন থাকে তাহলে SBI এর অফিসিয়াল ওয়েবসাই থেকে দেখুন। অথবা আপনার নিকটবর্তী SBI ব্রাঞ্চে গিয়ে খোঁজ নিন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.