করোনার জীবাণু নাকি বাতাসের মাধ্যমেই ছড়ায়, দাবি ল্যানসেটের রিপোর্টে


Odd বাংলা ডেস্ক: কোভিড-১৯-এর জন্য দায়ী SARS-CoV2 ভাইরাস বায়ুবাহিত নয় বলে এত দিন দাবি করেছিল বিশেষজ্ঞরা। কিন্তু সেই দাবি নস্যাৎ করে দিল আন্তর্জাতিক জার্নাল ‘ল্যানসেট’।

এই গবেষণায় যুক্ত রয়েছেন আমেরিকা, ব্রিটেন ও কানাডার ছয় গবেষক। তাঁরা এই দাবির সপক্ষে অন্তত ১০টি কারণ ব্যাখ্যা করেছেন। তাঁদের বক্তব্য, জীবাণুটি বায়ুবাহিত হওয়ার পক্ষেই বেশি প্রমাণ মিলেছে। বাতাসে ভাসমান জলকণার মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর যুক্তি বরং মিলছে না।তাঁদের দেখানো যুক্তিগুলি এইরকম-
  • সুপার-স্প্রেডার ঘটনাগুলির ক্ষেত্রে মানুষের আচরণ, কোন পরিসরে ঘটেছে, ঘরের ভেন্টিলেশন ব্যবস্থা, এ সব খতিয়ে দেখা হয়েছে। তাতে স্পষ্ট শ্বাসপ্রশ্বাসে নির্গত জলকণা বা ড্রপলেটস-এর মাধ্যমে ভাইরাস ছড়ানো অসম্ভব।
  • পাশের ঘরে ছিলেন, সংক্রমিতের মুখোমুখি হননি, তা-ও করোনা-আক্রান্ত হন।
  • আক্রান্তদের ৩৩ থেকে ৫৯% উপসর্গহীন। সে ক্ষেত্রে কী ভাবে ছড়াচ্ছে।
  • বাইরের তুলনায় ঘরের ভিতরে বেশি সংক্রমণ ঘটছে।
  • হাসপাতাল কর্মীরা পিপিই পরেও আক্রান্ত হচ্ছেন।
  • কোনও গবেষণা এ পর্যন্ত ভাইরাসটি বায়ু বাহিত না-হওয়ার পক্ষে প্রমাণ নেই।
  • কোভিড আক্রান্তের ঘরের বাতাসে ভাইরাস মিলেছে।
  • কোভিড হাসপাতালের এয়ার ফিল্টারে ভাইরাস পাওয়া গিয়েছে।
  • খাঁচা-বন্দি প্রাণীরা সংক্রমিত হয়েছে এয়ার ডাক্ট থেকে।
  • ড্রপলেটস-এ ভাইরাস ছড়ানোর প্রমাণ বিশেষ নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.