করোনার প্রকোপ বাড়ছে, ‘প্রতীকী কুম্ভমেলা’ পালনের আরজি প্রধানমন্ত্রীর
Odd বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা। রূপ বদলে আর ভয়াবহ হয়ে উঠেছে প্রাণঘাতী ভাইরাসটি। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে হরিদ্বারে চলছে কুম্ভমেলা। আর তাই সংক্রমণের গতি শ্লথ করতে ‘প্রতীকী কুম্ভমেলা’ পালনের আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে মোদী লেখেন, “দুটি শাহী স্নান হয়ে গিয়েছে। এবার আমার প্রার্থনা যে করোনা মহামারীর কথা মাথায় রেখে প্রতীকী কুম্ভমেলা পালন করা হোক। এর ফলে এই সংকটের সঙ্গে লড়াই করার শক্তি পাওয়া যাবে।”आचार्य महामंडलेश्वर पूज्य स्वामी अवधेशानंद गिरि जी से आज फोन पर बात की। सभी संतों के स्वास्थ्य का हाल जाना। सभी संतगण प्रशासन को हर प्रकार का सहयोग कर रहे हैं। मैंने इसके लिए संत जगत का आभार व्यक्त किया।
— Narendra Modi (@narendramodi) April 17, 2021
মোদী আরও লেখেন, “আচার্য মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী অবধেশানন্দ গিরি জির সঙ্গে আজ ফোনে কথা বলেছি। সমস্ত সন্তদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। প্রশাসনের সঙ্গে সন্ন্যাসীরা সহযোগিতা করছেন। এর জন্য আমি তাঁদের ধন্যবাদ জানিয়েছি।” উল্লেখ্য, এই টুইটের কিছু আগেই আরও রকটি টুইটে পশ্চিমবঙ্গে ভোটারদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আরজি জানান প্রধানমন্ত্রী।





Post a Comment