উত্তপ্ত বেহালা পূর্ব, বিজেপি সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ
Odd বাংলা ডেস্ক: শনিবার চতুর্থ দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। আজ (শনিবার) দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ভোটগ্রহণ। সেইসঙ্গে ২০২১ সালের বিধানসভা ভোটের গাড়ি শনিবারই প্রথম পা রাখতে চলেছে উত্তরবঙ্গে। কোচবিহার এবং আলিপুরদুয়ারেও ভোটগ্রহণ শনিবার। যেখানে গত লোকসভা ভোটে ভরাডুবির মুখে পড়েছিল তৃণমূল কংগ্রেস। দক্ষিণবঙ্গে তথাকথিত দুর্গে ভোটের মধ্যেও সেই বিষয়টি চিন্তায় রাখবে শাসক দলকে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের মসনদে কে বসবে, তা নির্ধারণের ক্ষেত্রে চতুর্থ দফার ৪৪ টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
রামজীবনপুরে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ। বিজেপির দাবি, ভোট দিতে না যাওয়ার জন্য গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে। রাতে বাড়িতে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে হরিদেবপুর থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।





Post a Comment