প্রথম ভোটের দিনই উত্তপ্ত উত্তরবঙ্গ, শীতলকুচিতে ‘আক্রান্ত’ বিজেপি কর্মী

Odd বাংলা ডেস্ক: ভোটের সকালেই পাগলাপিতে 'আক্রান্ত' হলেন এক বিজেপি কর্মী। গুরুতর আহত হয়েছেন তিনি। বিজেপির দাবি, বুথে এজেন্ট বসানোর সময় বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। আহত বিজেপি কর্মীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রতিবাদে হাতে বাঁশ নিয়ে পথ অবরোধ করেছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর সামনেই বাঁশ হাতে দাঁড়িয়ে বিজেপি কর্মী-সমর্থকরা। যদিও তৃণমূলের পালটা দাবি, তৃণমূলের এজেন্টদের আটকানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.