ভোটের সকালেই মানবিক চিত্র, ভোটারকে কোলে নিয়ে ভোট দেওয়ালেন জওয়ান
Odd বাংলা ডেস্ক: অভিজ্ঞ ও অনভিজ্ঞ প্রার্থীদের মিশেলে শনিবার চতুর্থ দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। আজ (শনিবার) দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ভোটগ্রহণ। সেইসঙ্গে ২০২১ সালের বিধানসভা ভোটের গাড়ি শনিবারই প্রথম পা রাখতে চলেছে উত্তরবঙ্গে। কোচবিহার এবং আলিপুরদুয়ারেও ভোটগ্রহণ শনিবার। যেখানে গত লোকসভা ভোটে ভরাডুবির মুখে পড়েছিল তৃণমূল কংগ্রেস। দক্ষিণবঙ্গে তথাকথিত দুর্গে ভোটের মধ্যেও সেই বিষয়টি চিন্তায় রাখবে শাসক দলকে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের মসনদে কে বসবে, তা নির্ধারণের ক্ষেত্রে চতুর্থ দফার ৪৪ টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে, উত্তরবঙ্গের উর্ধ্বমুখী গ্রাফ বজায় রেখে ২০২১ সালেও বাজিমাত করতে চাইছে বিজেপি। আশাবাদী সিপিআইএম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা।
কিন্তু এই সব কিছুর মাঝেই শনিবার সকালের এক মানবিক চিত্র নজর কাড়ল সবার। আলিপুরদুয়ারে এক বিকলাঙ্গ মহিলা ভোট দিতে এলেন। কিন্তু হুইল চেয়ার তুলে দেওয়ার মতো ব্যবস্থা সেখানে নেই। তাই এগিয়ে এলেন এক সেনা জওয়ান। তিনিই কোলে তুলে সেই মহিলাকে ভোট দেওয়ালেন।





Post a Comment