খোঁজ মিলল পাথরে খোদাই করা মানচিত্রের, বয়স প্রায় ৪০০০ বছর
Odd বাংলা ডেস্ক: বিশ্ব মানচিত্রের ইতিহাসে নয়া সংযোজন একটি প্রাচীন পাথর। প্রায় ৪ হাজার বছরের পুরোনো পাথরের একটি স্ল্যাবে পাওয়া গেছে বিশ্বের প্রাগৈতিহাসিক মানচিত্র।বিজ্ঞানীদের ধারণা, এটিই ইউরোপে পাওয়া সবচেয়ে পুরোনো মানচিত্র। স্ল্যাবটিতে ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় ব্রিটানির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটি আবিষ্কার করেন বোর্নমাউথ ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ড. ক্লেমেন্ট নিকোলাস।
তিনি বলেন, এতে ব্রোঞ্জ যুগে দেশটির ওডেট নদীর ওই উপত্যকা এবং নদীর নেটওয়ার্ক খচিত হয়েছে। ইতিমধ্যেই থ্রিডি সমীক্ষার মাধ্যমে ওডেটের পার্শ্ববর্তী এলাকার ৮০ শতাংশ চিত্র মেলানো সম্ভব হয়েছে। তবে ব্রোঞ্জ যুগের শেষ দিকে স্ল্য়াবটি একটি কবরে পুনর্ব্যবহার হয়েছিল।
ফ্রান্সে পাথরখণ্ডটি সম্প্রতি পুনরায় আবিষ্কার হয়েছে। এটি নিয়ে গবেষণা করছেন দেশটির পুরাতত্ত্ববিদরা। তারা বলছেন, স্ল্যাবটি প্রথম পাওয়া যায় ১৯৯০ সালে। এরপর অনেক হাতবদল হয় এবং এটি বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম হিসেবে ব্যবহার হয়েছে। পরে এটিকে রাখা হয় ফ্রান্সের মিউজিয়াম অব ন্যাশনাল অ্যান্টিকসে। এরপরও একবার স্থান পরিবর্তন হয়েছে সুপ্রাচীন এই নিদর্শনের।
তবে ২০১৭ সালে ফ্রেঞ্চ ন্যাশনাল ইনস্টিটিউট ফর প্রিভেন্টিভ আর্কিওলজিক্যাল রিসার্চ, বোর্নমাউথ ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন ব্রিটানির গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা শুরুর আগে পর্যন্ত পাথরটির কোনো মূল্যই ছিল না।





Post a Comment