৯৯ বছর বয়সে জীবনাবসান প্রিন্স ফিলিপের, সঙ্গীহারা হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ


Odd বাংলা ডেস্ক: প্রয়াত হলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ।আজ সকালে তিনি উইন্ডসর প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ‘ডিউক অব এডিনবার্গ’-এর বয়স হয়েছিল ৯৯ বছর। বাকিংহাম প্যালেসং আজ দুপুরে এ খবর জানানো হয়। প্রিন্স ফিলিপ রানী এলিজাবেথের স্বামী এবং প্রায় সাত দশক ধরে ব্রিটিশ রাজপরিবারের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন।

তিনি আনুষ্ঠানিকভাবে 'ডিউক অফ এডিনবার্গ' নামে পরিচিত ছিলেন। ৬৯ বছরের রাজত্বকালে সর্বদা স্ত্রীর পাশে ছিলেন। এটা ব্রিটিশ ইতিহাসের দীর্ঘতম সময়। প্রাসাদ এক বিবৃতিতে জানায়, "এটি অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে মহামান্য রানী তার প্রিয়তম স্বামী, তাঁর রয়েল হাইনেস দ্য প্রিন্স ফিলিপ, এডিনবার্গের ডিউকের মৃত্যুর ঘোষণা করছেন।"

প্রিন্স ফিলিপ একজন গ্রীক রাজপুত্র, যিনি ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে রাজতন্ত্রকে আধুনিকীকরণে মুখ্য ভূমিকা পালন করেন এবং মাত্র ২১ বছর বয়সেই এলিজাবেথকে বিয়ে করেন। তিনি ছিলেন বাকিংহাম প্যালেসের বাইরের একমাত্র ব্যক্তি যাকে রানি বিশ্বাস করতে পারেন। ১৯৯৭ সালে বিবাহের ৫০ তম বার্ষিকী উপলক্ষে ফিলিপকে দেওয়া এক বিরল ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনে রানী এলিজাবেথ বলেছিলেন, ‘তিনি খুব সহজেই আমার শক্তিতে পরিণত হয়েছেন এবং এই এতোগুলো বছর তা ধরে রেখেছেন।’ প্রায় এক মাস হাসপাতালে কাটিয়ে সবে বাড়ি ফিরেছিলেন। গাড়িতে বসে হাসিমুখেই হাত নেড়েছিলেন ক্যামেরার দিকে। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে দীর্ঘ ৭৩ বছরের দাম্পত্যের ইতি ঘটল আজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.