বেড়েছে করোনা, অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহারেও বিপদ
Odd বাংলা ডেস্ক: আবার বেড়েছে মহামারী করোনার প্রবাহ। আর এই সময়ে অন্ন-বন্ত্র-বাসস্থানের মতোই জরুরি হ্যান্ড স্যানিটাইজার। যতদিন না করোনা মোকাবিলার টিকা চলে আসলেও ভরসা রাখতে হচ্ছে স্যানিটাইজার। তাই ঘুম ভাঙা থেকে ঘুমতে যাওয়া পর্যন্ত সকলের সঙ্গী এই হ্যান্ড স্যানিটাইজার। যখন ইচ্ছে হাতে অল্প করে মেখে নিচ্ছেন সকলে। কিন্তু জানেন কি অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলেও ঘোর বিপদ।
বিশেষজ্ঞ চিকিৎসকরাও বহুদিন ধরেই এই স্যানিটাইজার ব্যবহার নিয়ে সতর্ক করছিল। বলা হচ্ছিল, অতিরিক্ত ব্যবহারে বিপদ বাড়বে। এবার সেই বিষয়ে সতর্ক করল বিশেষজ্ঞরা। ‘এমন সংক্রমণ যে হবে, তা কেউ ভাবেনি। তবে বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ নয় ৷’
কিন্তু কেমন বিপদ লুকিয়ে আছে এই স্যানিটাইজারে? বিশেষজ্ঞরা বলছেন, মানুষের ত্বকে বহু ভালো জীবাণুও থাকে। যারা ত্বকের উপকার করে। কিন্তু ঘনঘন এই স্যানিটাইজার ব্যবহার করার ফলে সেগুলোও ধ্বংস হয়। তাই তাদের পরামর্শ, বারবার স্যানিটাইজার না মেখে, সুযোগ থাকলে সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন।





Post a Comment