করোনার দ্বিতীয় ঢেউ অনেক বেশি ছোঁয়াচে,তবে প্রাণঘাতী কম! বলছে নতুন রিপোর্ট
Odd বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিধ্বস্থ গোটা দেশ। গতবছরের সেপ্টেম্বর মাসে করোনার প্রথম ঢেউ-এর থেকে দ্বিতীয় ঢেউ একেবারেই আলাদা। কারণ এখন করোনায় নতুন করে সংক্রমণের হার অনেক বেশি। ল্যানসেট কোভিড-১৯ কমিশন ইন্ডিয়া টাস্কফোর্স-এর পেশ করা একটি রিপোর্টে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দৈনিক ১০ থেকে ৮০ হাজার নতুন কেস সামনে এসেছে। অর্থাৎ ৪০ দিনের মধ্যে নতুন সংক্রমণের হার অনেক বেশি। মহারাষ্ট্রে প্রতি ৩ মিনিটে একজন কোভিড আক্রান্তের মৃত্যু হচ্ছে!
গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ নতুন সংক্রমণের হার বাড়তে সময় লেগেছিল গড় ৮৩ দিন। কিন্তু এবার অনেকেই উপসর্গহীন বলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ছে না। এমনকী এবার মৃত্যুর হারও আগের থেকে অনেকটাই কম। ২০২০ সালের মার্চ মাসে মহামারীর শুরুতে যে পরিমাণ মৃত্যুর হার ছিল, এখন তার থেকে অনেকটাই কম। রিপোর্টে আরও বলা হয়েছে, নতুন করোনা সংক্রমণ অনেক বেশি ছোঁয়াচে। যার ফলে কেউ আক্রান্ত হলে তাঁর পরিবারের সদস্যরাও সংক্রমিত হচ্ছেন সহজেই।
বিশেষজ্ঞরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ অনেক বেশি ছোঁয়াচে। তবে তেমন প্রাণঘাতী নয়। তবুও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। না হলে সংক্রমণের হার বড়ে বড় বিপদ হতে পারে। কারণ এবার অনেকেই উপসর্গহীন। কারও কারও আবার শরীরে হালকা উপসর্গ রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই টেস্ট না হলে সংক্রমণ ধরা পড়ছে না।





Post a Comment