এই প্রথম দেশের দৈনিক সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি পেরলো!
Odd বাংলা ডেস্ক: পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৩ লক্ষেরও বেশি মানুষ। গত বছর কোভিডের প্রথম ঢেউয়ে দেশে আক্রান্ত সংখ্যা ১ লক্ষ পেরোয়নি। এ বছর ৫ এপ্রিল প্রথমবার দৈনিক আক্রান্ত ১ লক্ষ পেরোয়। তার ১০ দিন পর, ১৫ এপ্রিল ছাড়ায় দু’লক্ষের গণ্ডি। এর এক সপ্তাহ পরই ছাড়াল তিন লক্ষের সীমা।
বৃহস্পতিবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ৯৬৫ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের। ৫ এপ্রিল দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭৮। গত দু’দিন ধরে তা দু’হাজার ছাড়াচ্ছে।





Post a Comment