Odd বাংলা ডেস্ক: ভোটগ্রহণ শুরু হতে না হতেই অশান্তির ছায়া গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার সকালে খড়দা বিধানসভা কেন্দ্রের রুইয়া এলাকায় বিজেপির এজেন্টকে তৃণমূল বসতে বাধা দেওয়ায় উত্তেজনা ছড়ায়। রুইয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ১৪৩, ১৪৪ ও ১৪৫ নম্বর বুথে বিজেপি এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা জানিয়েছেন, সকালে তাঁরা বুথের দিকে আসার সময় পথে বাধা দেয় তৃণমূল। বুথে বসলে ফল ভাল হবে না বলে শাসায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)





Post a Comment