মিলল ড্রাগ কন্ট্রোলের ছাড়পত্র,জরুরি ভিত্তিতে ব্যবহার হবে রুশ টিকা স্পুটনিক ভি


Odd বাংলা ডেস্ক: জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে রুশ করোনা টিকা স্পুটনিক ভি। ড্রাগ কন্ট্রোলের ছাড়পত্র পাওয়ার জেরে হাসি ফুটেছে দেশের চিকিৎসকদের মুখে। স্পুটনিক ভি নিয়ে এখন তিনটি করোনা টিকা দেওয়া যাবে দেশবাসীকে। কারণ গত জানুয়ারিতে ভারতে উৎপাদিত সেরাম ইনস্টিটিউটের 'কোভিশিল্ড' এবং ভারত বায়োটেকের 'কোভ্যাকসিন'-কে ব্যবহারের অনুমতি দিয়েছিল ড্রাগ কন্ট্রোল।

সম্প্রতি যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে উদ্বিগ্ন দশের সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত  হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যার ভিত্তিতে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এমনকি ফের আক্রান্তের সংখ্যার ভিত্তিতে ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছে দেশ। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ২৫ হাজার ১৫৩ জন।তার অপরে দেশের একাধিক জায়গায় করোনা টিকার ঘাটতি দেখা দিতে শুরু করেছিল। সব মিলিয়ে যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি। সেই মুহূর্তে দাঁড়িয়ে 'স্পুটনিক ভি' প্রয়োগের ছাড়পত্র মেলায় কিছুটা  হলেও যে স্বস্তি  ফিরবে, তা বলার অপেক্ষা রাখে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.