ধর্নায় বসে ছবি আঁকছেন মুখ্যমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: পঞ্চম দফার ভোটের আগে নাটকীয় মোড়। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না। এমন নিষেধাজ্ঞাই জারি করেছে নির্বাচন কমিশন। আর তার প্রতিবাদেই মমতা গান্ধীমূর্তির পাদদেশে বসেছেন ধর্নায়।
উল্লেখ্য, সংখ্যালঘু ভোট ভাগ নিয়ে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের জেরে কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। তার জেরে তৃণমূল সুপ্রিমোকে নোটিশ পাঠায় কমিশন। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব সন্তোষজনক নয় বলে জানাল কমিশন।
এর মাঝেই মঙ্গলবার দুপুরে দেখা গেল মমতাকে ধর্নায় বসে ছবি আঁকতে। আক্রিলিক রঙ দিয়ে ছবি আঁকছিলেন তিনি।





Post a Comment