মিশরে আবিস্কার হল ৩ হাজার বছরের পুরনো ‘স্বর্ণ শহর’
Odd বাংলা ডেস্ক: মিশরের দক্ষিণাঞ্চলীয় শহর লুক্সরে তিন হাজার বছর আগের ‘স্বর্ণ শহরের’ খোঁজ পাওয়া গিয়েছে। সম্রাট তুতেনখামেনের সমাধির পর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান বলে মনে করছেন বিশ্লেষকরা।
বলা হয়, সম্রাট তৃতীয় আমেনহোতেপ 'আতেন' নামের হারানো শহরটি গড়ে তুলেছিলেন। মিশরের অষ্টাদশ রাজবংশের নবম রাজা ছিলেন তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব ১৩৫৩ থেকে ১৩৯১ পর্যন্ত তিনি মিশর শাসন করেন।
তার শাসনকালে সবচেয়ে বড় প্রশাসনিক ও শিল্প বসতি ছিল এই স্বর্ণ শহর। লুক্সরের পশ্চিমতীরে এটির অবস্থান। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের মিশরীয় বিদ্যার অধ্যাপক বেটসি ব্রিয়ান বলেন, এই হারিয়ে যাওয়া শহরটির অনুসন্ধান তুতেনখামেনের সমাধির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি প্রাচীন মিশরের জীবনযাপন সম্পর্কে আমাদের বিরল ধারণা দিতে সক্ষম হবে।
এটিকে অসাধারণ আবিষ্কার বলে আখ্যায়িত করেছেন মিশর বিদ্যার গবেষকরা। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের স্নাতকবর্ষের শিক্ষার্থী পাওলো কার্টাগেনা বলেন, প্রাচীন মিসরের জীবন সংস্কৃতি কেমন ছিল, তা জানতে এই আবিষ্কার থেকে তাৎপর্যপূর্ণ ধারণা পাওয়া যাব।





Post a Comment