ফুল তো নয় যেন মরন ফাঁদ!

Odd বাংলা ডেস্ক: ফুল, সে তো সবসময়ই সুন্দর। মানুষের মনের অপ্রকাশিত ভাষা কিংবা প্রেমিকা দেয়া কোন উপমা দিতে ফুলের কোন তুলনা হয় না। কিন্তু এমনো অনেক ফুল রয়েছে যা দেখতে সুন্দর হলেও সাংঘাতিক। যেগুলো ফুল তো নয় যেন মরন ফাঁদ।

অনেকেরই মনে পড়ে যেতে পারে সত্যজিৎ রায়ের বিখ্যাত ছোটগল্প ‘বিষফুল’-এর কথা। সেখানেও ‘ভারী সুন্দর হলদে কমলা আর বেগুনি রঙের ফুল’-এর সন্ধান পেয়েছিলেন গল্পের প্রধান চরিত্র জগন্নাথবাবু। ক্রমে আবিষ্কৃত হয়েছিল ফুলটির সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে থাকা ভয়ানক বিপদের কথা।

সত্যজিতের ‘বিষফুল’ নেহাতই গল্প হলেও ‘এশিয়ান ব্লিডিং হার্ট’ নামের ওই ফুলের শরীরময় বিষের থলি! ছুঁলেই সর্বনাশ। হয়তো মৃত্যু হবে না। কিন্তু আপনাকে শয্যাশায়ী করে দিতেই পারে এই ফুল। অ্যালার্জি হয়ে শরীরময় লাল দাগে ভরে যেতে থাকবে। শ্বাস নিতে কষ্ট হবে। বমির ভাব হবে। সব মিলিয়ে এই ফুল সত্যিই বিপজ্জনক।কাজেই রক্তাক্ত হৃদয়টি গাছেই ঝুলে থাকুক। কখনো সামনাসামনি ‘হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে’ না চাওয়াতেই মঙ্গল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.